প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:09 AM
বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়-মনিরুল হক চৌধুরী
ভ্রাম্যমাণ প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতোবারই দেশ পরিচালনা করেছে তখনই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিজয়পুর ও চর্থার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে বিএনপি শিক্ষা ব্যবস্থায় নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। গত ২০ বছরে দেশের নারীরা শিক্ষিত হয়েছে। এখন বিএনপি এ দেশের নারীদের স্বাবলম্বী করবে। এজন্য বিএনপি ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। সাবেক কাউন্সিলরর রাজিউর রহমান রাজিবের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা। মনিরুল হক চৌধুরী পরবর্তীতে ৯ নং ওয়ার্ড বাগিচাগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং ছাতিপট্টি মাঈনিয়া আলমগীরিয়া দরবার শরীফের মাহফিলে অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...