প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:13 AM
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা সমাধান, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য এই সমন্বয় সভা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে ও সমাজসেবক শামসুল হক এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাবুব আলম চৌধুরী, মামুনুর রশিদ মজুমদার, বিডিআর মাহে আলম, সাংবাদিক এম ফিরোজ মিয়া, সেলিম মজুমদার, সাইফুল ইসলাম বাবুল সহ ২২নং ওয়ার্ডের সকল গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে ওয়ার্ডের সমস্যাগুলো তুলে ধরেন। ধারাবাহিকভাবে সকল সমস্যা সমাধান করবেন বলে জানান ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...