...
শিরোনাম
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন ⁜ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান ⁜ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য ⁜ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ ⁜ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ ⁜ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ⁜ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১ ⁜ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত ⁜ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ⁜ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট ⁜ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল ⁜ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ⁜ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১ ⁜ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন ⁜ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল ⁜ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন ⁜ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2025, 11:40 AM

...
বিপর্যয় কাটবে কীভাবে ♦ ক্ষতি ১২ হাজার কোটি টাকা ♦ ফুলে উঠেছে মেঝে ♦ খসে পড়ছে পলেস্তারা News Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এখন ধ্বংসস্তূপ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টিলের স্ট্রাকচার আর পোড়া ছাই। ফুলে উঠেছে মেঝে। খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বড় অংশজুড়ে দেয়াল ও থাই গ্লাস ভাঙা। সতকর্তার সঙ্গে ছাইয়ে পানি ঢালছেন ফায়ার কর্মীরা। গতকাল ঘটনাস্থলে গিয়ে বাইরের পোড়া ক্ষত দেখা গেছে। ভিতরের বর্ণনা দিয়েছেন উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যরা। তিন দিন আগেও লোকারণ্য থাকত জায়গাটি। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করতেন কুরিয়ার কর্মী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টম কর্মকর্তারা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত কার্গো ভিলেজ চালুর দাবি জানিয়েছেন কর্মরত বিভিন্ন কোম্পানির কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সরেজমিন দেখা যায়, গতকালও অগ্নিকান্ডে র স্থলে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে। পুবপাশে কুরিয়ারের সামনে কার্গো কমপ্লেক্সের প্রধান ফটকে নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ও আনসারদের পাহারায় দেখা গেছে। পাশের ফুটপাতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। পণ্য খালাস শুরু না হওয়ায় কুরিয়ার কর্মী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘটনাস্থলের পাশে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। অগ্নিকান্ডে র পর সাময়িক বন্ধ থাকা ৮ নম্বর গেটের কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্গো কমপ্লেক্স ভবনের উত্তর ও পশ্চিম পাশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হলেও পুবপাশে ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। পুবপাশের কুরিয়ার গেট, বাংলাদেশ কার্গো বিশ্রামাগার, প্রবাসীকল্যাণ ডেস্ক, সিটি ব্যাংকের অফিস, এয়ার ফ্রেড ইউনিটের জায়গাগুলোয় আগুন তা ব চালাতে পারেনি। তবে উত্তর ও পশ্চিম অংশের ভিতরে শুধু স্টিলের স্ট্রাকচার ও ছাই ছাড়া কিছুই দেখা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, কার্গো ভিলেজ এলাকায় সাতটি ইউনিট মোতায়েন রয়েছে।

ফাস্টিক বিডি কুরিয়ার সার্ভিসের কর্মী মো. মাসুম বলেন, ‘রবিবার রাতে মালিকপক্ষ জানিয়েছে ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস করতে দেবে। মালিকদের কথামতো সকাল ৯টায় এখানে আসি। কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বলা হচ্ছে, বিমানের লোক মাল (পণ্য) বুঝিয়ে দেবে। এতে পণ্য পেতে অনেক সময় ও জটিলতা তৈরি হতে পারে। কারণ হাজার হাজার পণ্যের মধ্য থেকে নির্দিষ্ট মাল খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য।’

বাদমা গ্রুপের কর্মী সানাউল্লাহ খান বলেন, ‘আমাদের কোম্পানির যে ক্ষতি হয়েছে, চাকরি নিয়ে সংশয়ে আছি।’ তামিম এক্সপ্রেস লিমিটেডের কর্মী জাহিদুর বলেন, ‘কুরিয়ারে আসা পণ্য লোড-আনলোডের কাজ করতাম। কার্গো ভিলেজ দ্রুত চালুর ব্যবস্থা করলে কাজে ফিরতে পারতাম।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক সিঅ্যান্ডএফ সদস্য বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। তদন্ত কমিটি যেন গাফিলতিকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে।’

উল্লেখ্য, শনিবার বেলা ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগরের  বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...

​বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...

ধর্ষণ মামলায়  রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...

তিতাসে গোমতীতে গোসল করতে  গিয়ে শিশু  শিক্ষার্থীর মৃতু‌‌্য
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...

নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...

‎কুবি প্রতিনিধি‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...

দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে    ভুক্তভোগীদের মানববন্ধন
দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারদেবিদ্বারে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের পেছনে বসবাসরত ৮টি পরিবারের চলাচলের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
➤ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
➤ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য
➤ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
➤ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
➤ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
➤ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১
➤ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত
➤ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা
➤ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
➤ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট
➤ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
➤ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
➤ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
➤ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন
➤ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
➤ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন
➤ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir