প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:05 AM
সেপ্টেম্বরে কুমিল্লায় ২১৮টি ভ্রাম্যমান আদালতের অভিযান ৩২৮ মামলায় ১৭ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায়
অশোক বড়ুয়া
কুমিল্লায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ২১৮টি মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩২৮টি মামলায় ১৭ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ৩২৮টি মামলায় ২৮৪ জনকে অর্থদণ্ড, ২ জনকে কারাদণ্ড এবং ৪২ জনকে উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সড়ক পরিবহন আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সংক্রান্ত আইনে এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এদিকে পরিবেশ দূষণ রোধে পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গত এক মাসে জেলার বিভিন্ন উপজেলায় ৬৮টি অভিযান পরিচালিত হয়। এতে ৩৫টি মামলায় মোট ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর এবং জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় ১ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের পলিথিনের বিকল্প ব্যাগ উৎপাদন ও ব্যবহারে উৎসাহিত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...