...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 10:47 AM

...
গোমতীর চরে উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছে না কৃষক, লাভ গুণছে ফড়িয়া ব্যবসায়ীরা News Image

মো. জাকির হোসেন

কুমিল্লার শস্যভান্ডার হিসেবে পরিচিত গোমতীর কুমিল্লা আদর্শ সদর, বুড়িচং উপজেলার চরাঞ্চলে উৎপাদিত আগাম শীতকালীন লাল শাক ও মুলার বাম্পার ফলন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। ফলে ক্ষতি কমাতে কৃষকরা ফসলের মাঠেই উৎপাদিত ফসল বিক্রয় করে দিচ্ছে। এক্ষেত্রে ফড়িয়া ব্যবসায়ীরা জমি চুক্তি ফসল কিনে নিচ্ছে।

সরেজমিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর, আমতলী, আলেখারচর, দুর্গাপুর, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর, রামপাল, মীরপুর, কাঠালিয়া, বাজেবাহেরচর, বাগিলারা, জালালপুর, মইনপুর, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের কংশনগর, রামচন্দ্রপুর, হাসনাবাদ, কুসুমপুর, দুর্গাপুর, পারুয়ারা, বড়বাড়ি প্রভৃতি গ্রাম সংলগ্ন চর এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্ষার শেষ সময়ে আগাম শীতকালীন লাল শাক ও মুলা চাষের মাধ্যমে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে এইসব চরাঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে উল্লেখিত লাল শাক ও মুলা চাষ করে আসছে। অল্প কিছুদিন আগেও কৃষকরা স্থানীয় কুমিল্লা, ময়নামতি, সাহেবের বাজার, কংশনগরসহ বিভিন্ন সাপ্তাহিক বা গ্রাম্য বাজারের পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ পাইকারী নিমসার বাজারে বিক্রি করে ভালো দাম পেতো। বিগত ১০/১২ দিন ধরে চরেই কম মুল্যেদাম হাকাচ্ছে পাইকাররা। কাচিয়াতলী, নিশ্চিন্তপুর চরে কথা হয় হবুল, সিরাজ, জাহাঙ্গীরের সাথে। তারা বলেন, বাজার মূল্য কমে যাওয়ায় মুলা বাজারজাত বন্ধ রেখেছি। একইভাবে রামচন্দ্রপুর গ্রামের চর এলাকাতে কথা হয়, আবদু মিয়া, আলিম, আনিস, ইকবাল, হোসেন, ফারুক, রবিউল, রফিক, সিনারজ, সফিক প্রমুখের সাথে। তারা বলেন, বর্তমানে জমিতেই গড়ে এক মুঠো লাল শাক ৭/৮ টাকা, এক কেজি মূলা ১০/১২ টাকায় পাইকাররা কিনে নিচ্ছে। তবে তারা বলেন, পাইকাররা কেজি বা মুঠো না কিনে একত্রে পুরো জমির ফসল কিনে নিচ্ছেন। পরবর্তীতে বাজার বুঝে বিভিন্ন দামে বিক্রয় করছেন। নদীর চর সংলগ্ন সড়কের পাশে মিনি ট্রাকে বাজারজাতকরণের জন্য লালশাক, মুলা উত্তোলনে ব্যন্ড পাইকার শাহ আলম, সফিক মিয়া জানান, আমরা পুরো জমির ফসল কিনে ফেলি। পরে মুঠো বা কেজি ধরে বিক্রয় করি। এতে লালশষাক প্রতি মুঠো ২০ টাকা মুলা কেজি প্রতি ৩০ টাকা বিক্রয় করি। রামচন্দ্রপুর, কুসুমপুর চরে কৃষকরা জানান, বাজার মূল্য হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন খরচ শেষে মুজুরি দিয়ে ফসল বাজারজাতকরণে হিমসিম খাচ্ছি। ফলে ক্ষতি থেকে বাঁচতে পুরো জমির ফসল একসাথেই বিক্রি করছি। তারা আরো জানান, এই ফসল শেষে দ্রুত মাঠ আবার চাষ করে শীতকালীন টমেটো, কাচা মরিচ, লাউ, ফুল ও বাঁধা কপি, গোল আলু রোপন করবো। সেজন্য দ্রুত লালশাক ও মুলা বিক্রয় করে দিচ্ছি। এসময় আক্ষেপ করে ইকবালসহ অনেকেই জানান, শুনেছি নদীর বিভিন্ন চর এলাকায় সরকারীভাবে সার, বীজ প্রনোদনা হিসেবে দিয়েছে। তবে, আমাদের ভাগ্যে কখনোই সরকারীভাবে কোন সাহায্য সহযোগীতা আসেনি। গোমতীর চরাঞ্চলে লালশাক, মুলা কি পরিমান চাষাবাদ হয়েছে, সরকারীভাবে তারা কোন প্রনোদনা বা সহযোগীতা পেয়েছে কিনা ইত্যাদি বিষয়ে জানতে চাইলে  বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা  মোছা: আফরিন সুলতানা জানান, বর্তমান সময়ে গোমতীর চড়ে  প্রায় ১৫ হেক্টর জমিতে মুলা এবং ৮ হেক্টর  জমিতে লালশাক রোপন করা হয়েছে। এতে প্রায় ৩ শতাধিক পরিবার জড়িত।  প্রণোদনার বিষয় তিনি আরো বলেন, হাজার হাজার কৃষকের বিপরীতে যে সরকারি সহযোগিতা সেটা খুবই অপ্রতুল। আমরা  প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে  সহযোগিতা দিয়ে থাকি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir