...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:24 AM

...
নাঙ্গলকোটে গৃহবধু মনিকা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামে শ্বশুর বাড়ীতে কুলসুম আক্তার মনিকা (১৮) হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোটে আরিফুর রহমান সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে কয়েক‘শ শিক্ষার্থী মনিকা হত্যার প্রতিবাদে একটি মিছিল বের করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। নিহত গৃহবধু কুলসুম আক্তার মনিকা নাঙ্গলকোট পৌরসভার আতাকরা গ্রামের ব্যবসায়ী মাহবুবুল হক মজুমদারের মেয়ে।

এ সময় মানববন্ধনে নিহতের বাবা মাহবুবুল হক তার বক্তব্যে বলেন, পারিবারিকভাবে ৯ মাস পূর্বে মনিকার উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা পূর্ব দক্ষিণ আদর্শ পাড়া মিয়াজি বাড়ির ওমান প্রবাসী আবু তাহেরের ছেলে সালাউদ্দিনের হৃদয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর তার শ্বশুর বাড়ির অনেক দাবী পূরন করছি। যৌতুক হিসেবে বিপুল টাকার আসবাবপত্র দিয়েছি। তারপরও যৌতুকের জন্য শ্বাশুড়ি রাশেদা বেগম মায়া এবং পরিবারের লোকজন মেয়েকে অত্যাচার নির্যাতন করতো।

গত ২২ অক্টোবর সন্ধ্যায় কুলসুম আক্তার মনিকাকে তার শাশুড়ী এবং স্বামী মিলে গলাটিপে হত্যা করে। পরে তারা মনিকাকে নাঙ্গলকোটে নিয়ে এসে সে আত্মহত্যা করে বলে অপপ্রচার করেন। এর আগে মেয়ের চাচী শাশুড়ী আমাকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে স্টোক করেছে। পরে নাঙ্গলকোটের সকল প্রাইভেট হাসপাতালে খোঁজ করে মেয়েকে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি মেয়ের নিথর দেহ পড়ে আছে। এক পর্যায়ে মনিকার শ্বশুর বাড়ির লোকজনকে হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসককে বলছে মনিকা স্টোক করেছে। ওই সময় হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক বলছে এটা তো স্টোক নয়। একথা শুনে মনিকার শ্বাশুড়ি পালিয়ে গেলেও মনিকার স্বামী ওমান প্রবাসী সালাউদ্দিন হৃদয় হাসপাতালে অবস্থান করে।  পরে এলাকাবাসী হৃদয়কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। আমি আমার মেয়ে হত্যার ন্যায় বিচার চাই।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেছার উদ্দিন, মিনাহজুল ইসলাম রাফি, মাস্টার মিলন, আকিবুল ইসলাম, নিশু আক্তার প্রমুখ। এসময় কয়েক‘শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। কুলসুম আক্তার মনিকার ভাই মোজাম্মেল হক জানান, ঘটনার দিন বিকেল ৪টা ১৫মিনিট পর্যন্ত মনিকার সাথে আমাদের মুঠো ফোনে শেষ কথা হয়। এর পর থেকে মনিকার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যায় ৬টার দিকে মনিকার চাচী শ্বাশুড়ি আমাদেরকে মুঠো ফোনে ফোন করে জানায় মনিকা স্টোক করেছে। তিনি পরে আবার বলেন, মনিকা ফাঁসি দিয়েছে। মনিকাকে শ্বশুরবাড়ির হাঁস-মুরগী রাখার একটি ঘরে ফাঁসি দেখানো হয়েছে। যেখানে ঘরের ১৩ ফুট উপরের ভুতুরের সাথে একটি রশি টাঙ্গানো থাকতে দেখা যায়। রশিতে একটি গিট থাকতে দেখা যায়। অথচ মনিকার উচ্চতা রয়েছে ৫ফুট ৫ইঞ্চি। নিচে একজোড়া স্যান্ডেল এবং একটি টুলও থাকতে দেখা যায়। এছাড়া ঘরের দরজাও খোলা রয়েছে। তার শরীরে আত্মহত্যার কোন আলামত নেই। মনিকার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ আলামতগুলো দেখা মনে হচ্ছে, মনিকাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার প্রচারণা চালায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মনিকা আত্মহত্যা করলে শ্বশুরবাড়ির লোকজন থানা পুলিশ এবং আমাদেরকে বিষয়টি জানাবে। কিন্তু তারা থানা পুলিশ এবং আমাদেরকে বিষয়টি না জানিয়ে মনিকার লাশ শ্বাশুড়ি এবং পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এক পর্যায়ে মনিকার লাশ হাসপাতালে রেখে মনিকার শ্বাশুড়িসহ অন্যান্য মহিলারা পালিয়ে গেলেও স্বামী সালাউদ্দিন হৃদয় হাসপাতালে অবস্থান করেন। কিন্তু মনিকার মৃত্যুর বিষয়টি নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে তার হৃদয়ের সাথে বিভিন্ন কথা বলে সময়ক্ষেপন করতে থাকেন। পরে মনিকার পরিবারের লোকজন হাসপাতালে এসে মনিকার স্বামী সালাউদ্দিন হৃদয়কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার সহকারি পরিদর্শক (এস আই) শুভ জানান, কুলসুম আক্তার নিহতের ঘটনায় তার পিতা মাহবুবুল হক মজুমদার এজহারনামীয় ২জনসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গত বুধবার সন্ধ্যায় (২২ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুম আক্তার মনিকার স্বামী সালাউদ্দিন হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। কুলসুম আক্তারের ময়নতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা উন্মোচিত হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir