...
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ⁜ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা ⁜ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের ⁜ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ ⁜ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু ⁜ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ ⁜ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ ⁜ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:08 AM

...
চাঁদার দাবিতে হামলার অভিযোগে মামলা করে আসামি পক্ষের হুমকির শিকার বাদীর পরিবার News Image

নিজস্ব প্রতিবেদক

চাঁদার দাবিতে গত ৪ জুন কাজী মীর আহমেদ মীরু নামে এক সাংবাদিকের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি তুলে নেওয়ার জন্য আসামির পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের মাধ্যমে বাদী ও তার পরিবারের সদস্যদের হয়রানী-নাজেহাল ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তা চেয়ে পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। মামলার বাদী জানান, এ মামলার আসামি গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীর নিকট থেকে অস্ত্র উদ্ধার ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন দাখিল করেছে। আগামী বৃহস্পতিবার ওই আবেদনের শুনানী হওয়ার কথা রয়েছে বলে আদালতের পুলিশ উপ-পরিদর্শক জানিয়েছেন। আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী শাকতলা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

বাদী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রেফতার সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী (৪৯) নিজেকে ওয়ার্ল্ড ভিউ ট্যুরস্ এণ্ড ভিসা কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পরিচয়ে স্টুডেন্ট ভিসায় ও ওয়ার্কপার্মিট ভিসায় বিভিন্ন দেশে শিক্ষার্থী ও লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজী করে আসছিল। মামলায় অভিযোগ করা হয়, সাইফুল একই এলাকার (শাকতলা) বাসিন্দা সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর ছেলেকে স্টুডেন্ট ভিসায় কানাডা পাঠানোর প্রস্তাব করে। এতে ওই সাংবাদিক খোঁজখবর নিয়ে জানতে পারেন, এই নামে ফেইবুক আইডির মাধ্যমে ও ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও তার কোনো ভিসা সেন্টার বা প্রতিষ্ঠান কোথাও নেই। এতে তিনি সাইফুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে নানাভাবে হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক বাদী হয়ে নিজের নিরাপত্তা চেয়ে গত ১২ এপ্রিল সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন। এতে সাইফুল আরও ক্ষিপ্ত হয়ে নিজের ফেইসবুকে সাংবাদিকের ছবিসম্বলিত একাধিক পোস্ট দিয়ে সাংবাদিক ও তার পরিবারের বিষয়ে কুরুচিপূর্ণ বিভিন্ন মিথ্যাচার করে মানহানিকর অপপ্রচার চালায়। এরই মধ্যে গত ৪ জুন বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাইফুল অজ্ঞাতনামা লোকজনসহ নগরীর টমছমব্রিজ এলাকায় সাংবাদিককে একা পেয়ে পথরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় অতর্কিতভাবে আক্রমন চালিয়ে এলোপাতারিভাবে কিল-ঘুষি মেরে সাংবাদিককে আহত করে। একপর্যায়ে সাইফুল ওই সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এসময় আহত সাংবাদিকের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে সাইফুল ওই সাংবাদিককে খুন করার হুমকি দিয়ে লোকজনসহ পালিয়ে যায়। এ ঘটনায় আহত সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু বাদী হয়ে ৫ জুন রাতে সাইফুল ইসলামকে আসামি করে দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৫, ৫০০, ৫০৬(২) ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু অভিযোগ করে বলেন, মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হুমকি দিয়ে আসছে। তাদের হুমকির মুখে পরিবার ও সন্তান নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনার পরদিন মামলা দায়েরের পর সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিপক্ষ মামলাটি তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...

বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...

ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা

অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...

নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...

স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
➤ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা
➤ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের
➤ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ
➤ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
➤ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ
➤ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ
➤ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir