প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:25 AM
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে ‘দেশ বদলাও, পৃথিবী বদলাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ক্রীড়া মন্ত্রনালয়ের চেক বিতরণ করা হয়। আজ বুধবার (৫নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয় যুব উন্নয়ন অধিদপ্তরেরের উপ পরিচালক মোহাম্মদ ইসহাাের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার আলম গাজী, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, নুরুল ইসলাম, সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ হারুন, যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। যে কোন কাজ শুরুর আগে সে সম্পর্কে প্রশিক্ষণ থাকা জরুরি। প্রশিক্ষণ ছাড়া কাজ শুরু করলে সে ব্যর্থ হবে নিশ্চিত। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।
সম্মেলনে আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষনার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...