প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:24 AM
বাঞ্ছারামপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা । এতে মূখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সায়েন্টিফিক অফিসার মো. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোস্তাহিম বিল্লাহ , যুব উন্নয়ন অফিসার আব্বাস আলী, সমাজ সেবা অফিসার জালাল উদ্দীন ,মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা , মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো : গোলাম ফারুক ।
এ সময় বিসিএসআইআর প্রতিনিধিদল তাদের চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমের ওপর সাবলীল ভাষায় বিস্তারিত ভাবে তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এসময় বিভিন্ন উদ্ভাবনীর ১২ টি স্টল পরিদর্শন করেন আগত অতিথি বৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...