প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:34 AM
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো. শান্ত (২৪), এরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২)। গতকাল বুধবার ৫ নভেম্বর বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই জেলার ৩ উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী । সকালে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাসান ও শান্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা। দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলার দীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. শান্তকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫১পিস ইয়াবা ট্যাবলেট। অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট। লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...