প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:18 PM
ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষে ভোট দিতে প্রস্তুত সাধারণ মানুষ --- বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জসিম
মো. আনোয়ারুল ইসলাম।।
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম। তিনি বলেন, সাধারণ ভোটাররা এখন অধীর আগ্রহে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন ও শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
জসিম উদ্দিন জসিম বলেন, তরুণ প্রজন্মের অনেকের জন্য আসন্ন নির্বাচনটি প্রথম ভোটের সুযোগ। তারা পরিবর্তনের পক্ষে এবং ধানের শীষের পক্ষে রায় দেবে। জনগণের এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ গড়ার দায়িত্ব নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলন ও জনসমর্থনের মাধ্যমেই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তাহলেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুল জামান আমির, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন এবং বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, অর্থবিষয়ক সম্পাদক ম. খাইরুল আলম মিঠু, সদস্য মো. মাসুকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...