প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:14 PM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী শাহীন মিয়ার মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পারিবারিক ও নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দাম্মাম-আপকিক-আলহাসা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সৌদি সময় দুপুর ১২টা ৪০ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে কোম্পানির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান শাহীন মিয়া। তিনি সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন।
শাহীন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।
জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। পাশাপাশি চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা।
নিহতের স্বজনরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। তারা দুর্ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা কামনা করেছেন পরিবার।
শাহীন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার নিজ গ্রাম নাগাইশসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...