প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:00 PM
চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও দুর্নীতি চিরতরে মুছে ফেলতে চাই-ইয়াছিন আরাফাত
সাইফুল ইসলাম
কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপি নাঙ্গলকোটের দৌলখাঁড়, নাঙ্গলকোট পৌরবাজার এবং মক্রবপুর এলাকায় নির্বাচনী পথসভা এবং ভোটারদের সাথে গণসংযোগ করেন। এসময় দৌলখাঁড় গ্রামের জুলাই যোদ্ধা শহীদ শহীদ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত করেন। পরে তিনি নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রীয় শাহী ঈদগাঁও জামে মসজিদে সালাতুল জুমা‘র আলোচনা রাখেন এবং মক্রবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন।
বিভিন্ন নির্বাচনী পথসভায় মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এই নির্বাচনী ঐক্যবদ্ধতা এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। যারা রাষ্ট্রের কর্তা এবং এমপি, মন্ত্রী হবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। জনগণের অর্থ জনগনের মাঝে সঠিকভাবে সুষমভাবে বন্টন করতে চায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও দূর্নীতি সবকিছু বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে চায়। লালমাই এবং নাঙ্গলকোটের ৪শ৮৭ গ্রামের প্রতিটি গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। দু‘টি উপলোর ১শ১৮ টি প্রত্যেকটি বাজারে গিয়েছি। যেখানে গিয়েছি জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। জনগণ বলেছে, আমরা এ পর্যন্ত বিভিন্ন দলকে ভোট দিয়েছে। এবার ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন বলে তারা আশ্বাস প্রদান করেছে।
তিনি আরো বলেছেন, আগামী ৩দিন সকাল বিকাল সন্ধ্যা আমাদের সর্ব্বোচ্চ পরিশ্রম করতে হবে। আমাদের শৃঙ্খলাবিভাগ, পুলিং এজেন্ট এবং যারা ভোটারদের বাড়ি-ঘর থেকে নিয়ে আসবেন। তাদেরকে সামগ্রিকভাবে তৎপরতার মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজি এবং দখলবাজি না চাইলে দাঁড়িপাল্লার কোন বিকল্প নেই। সাথে-সাথে জনগণকে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে উদ্ধুদ্ধ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...