প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:13 AM
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টু
ঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি সম্পন্ন হয়েছে। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই বদলি করা হয়। তদবির রোধ ও দুর্নীতি কমানোর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, এনডিসি ফরিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেখা যায়, লটারির ফলাফলের অপেক্ষায় কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল। কেউ দূরের উপজেলায় পড়বেন কিনা, সেই ভাবনায় ছিলেন অনেকে। তবে সবার সামনেই একটি বাক্সে উপজেলাগুলোর নাম রেখে লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। অনেকেই এ পদ্ধতিকে ‘স্বচ্ছ ও ইউনিক’ বলে মন্তব্য করেন।
চান্দিনা উপজেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী প্রতীমা রানী চক্রবর্তী লটারিতে আদর্শ সদর উপজেলায় বদলি হন। তিনি বলেন, “এত বছর চাকরি জীবনে এমন বদলির নিয়ম দেখিনি। ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো, ভালো লাগল।” দাউদকান্দির উপ-প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির চৌধুরী বলেন, “সবার সামনে লটারির মাধ্যমে বদলি হওয়ায় বিষয়টি একেবারে স্বচ্ছ হয়েছে। জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশংসনীয়।” নাঙ্গলকোটের কর্মচারী আবুল বাশার বলেন, “পক্ষপাতিত্ব ঠেকাতে লটারির সিদ্ধান্ত সঠিক ছিল। আমরাও এতে সন্তুষ্ট।” জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “দীর্ঘদিন একই স্থানে থাকলে কিছু কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এছাড়া বদলিকে কেন্দ্র করে নানা তদবিরও চলে। তাই সবাইকে সমান সুযোগ দিতে আমরা লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নিয়েছি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনা করে ছাড় দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “এবার ৫৭ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর বদলি সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে অন্যদেরও একইভাবে বদলি করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...