প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:15 AM
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মনিরুল হক চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন তিনি। তাঁকে বরণ করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, কোটবাড়ি বিশ্বরোড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হাজারো নেতা কর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে স্বাগত জানায়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মনিরুল চৌধুরী নিজ বাড়িতে নিয়ে আসেন।
নিজ বাড়িতে এসে মনিরুল হক চৌধুরী বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে কার্যক্রম সূচনা করেন।
উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতা কর্মীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল চৌধুরী বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুরুত্বপূর্ণ আসনে আমার উপর আস্থা রেখেছেন, সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের ন্যায় এখনো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি। অপর মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিন সম্পর্কে বলেন, তিনি আমার দলের সতীর্থ ভাই, তাদের প্রতি আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান নেই। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে তারা কষ্ট পায়। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ। আমরা ধানের শীষের পক্ষে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চাই। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন কুমিল্লা -৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...