প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:23 AM
বৈষম্যবিরোধী হামলার মামলা কুমিল্লা মহানগর যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আব্দুল হালিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এবং ওই ওয়ার্ডের কচুয়া এলাকার বাসিন্দা। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কচুয়া চৌমুহনী সংলগ্ন কচুয়া নিজ বাড়ি থেকে ২২নং ওয়ার্ড ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে গ্রেফতার করে। এছাড়াও ২৬নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মোঃ খোরশেদ আলম এবং ২৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...