প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2026, 12:05 AM
বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের আয়োজনে "An Analysis of Academic performance of Burichang Upazila: Out For Future Excellence" শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৯ অক্টোবর সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী মো: জসিম উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপক করেন যুগ্ম সচিব গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় মোঃ সাইফুল হাসান, মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব চেয়ারম্যান ডেসকো পরিচালনা বোর্ড ড. সানোয়ার জাহান ভুইয়া, প্রধান বক্তা ছিলেন এডভোকেট আ হ ম তাইফুর আলম৷ ভিডিও বার্তায় অংশ গ্রহন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নাজমুল হাসান শাহীন, আলোচক ছিলেন পরিচালক ( যুগ্মসচিব) বিমান বাংলাদেশ এয়ারলাইনস বদরুল হাসান লিটন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূৃমি) ফাবিহা আনবার, বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি এড. শরীফুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন।
বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও নব নির্বাচিত অধ্যাপক ইউনুস ফাউন্ডেশন পৌর কমিটির সভাপতি মিয়া মোঃ সোহাগ পারভেজ এর পরিচালনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ বশির আল হেলাল। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এবং সুধী সমাজের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ তাদের বক্তব্যে উপজেলার সার্বিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...