প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 12:08 AM
শাড়ীর ভেতর শরীরে জড়িয়ে গাঁজা বিক্রি করতে এনেছিলো
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
আছিয়া, আকলিমা ও শাহনাজ। পেশাদার মাদক কারবারি। তাঁরা কারো সন্তানের মা। কারো স্ত্রী। তাঁরা শাড়ীর ভেতর শরীরে জড়িয়ে গাঁজা বিক্রি করছিলো বাঞ্ছারামপুর এসে। যাকে পুলিশের ভাষায় বলা হয় বডি ফিডিং সিষ্টেম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গাঁজাসহ সেই তিন নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর উঁচু ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম কান্দাপাড়ার স্বামী ইব্রাহিমের স্ত্রী আছিয়া বেগম (৪০), উত্তর শাটিপাড়ার মোজাম্মেলের আকলিমা (৩০) ও নরসিংদীর বিলাসদি আল্লাহু চক্কর (মানিক মিয়ার বাড়ি) ফারুক মিয়ার স্ত্রী শাহানাজ (২৮)।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, 'তাদের নিকট থেকে বডি ফিডিং সিষ্টেম অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।এই নারী মাদক কারবারিরা বাঞ্ছারামপুরে মাদক বিক্রি করতে এসে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...