প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:44 AM
বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্টের কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও ট্রাস্টের সদস্য মো. মনির উদ্দিন।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যাপক মনিরা ইয়াছমিন, অধ্যাপক মো. আক্তারুজ্জামান, অধ্যাপক মো. রবিউল আলম, অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে কলেজের ভোকেশনাল শাখার শিক্ষক মো. জলিল, মো. আনোয়ার হোসেন, ফেরদৌসী আক্তার, মো. আবু কাউছার, মো. শেফাউল করিম, মনির হাসান, মো. শাহজাহান, মো. ওমর ফারুক ও আজাদ খানসহ কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নতুন শিক্ষার্থীদের সম্পৃক্ততা জোরদারে ভূমিকা রাখে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...