প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:43 AM
ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক কাজল সরকার। সভা সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার ২৩টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় ২৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর জোর দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলেও সভায় জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...