...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।। ⁜ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা ⁜ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 11:42 AM

...
দেশের ইতিহাসে ইনক্লুসিভ এবং বেস্ট ইলেকশন হবে : চৌদ্দগ্রামে প্রেস সচিব শফিকুল আলম News Image

এমরান হোসেন বাপ্পি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুব সুন্দর একটা

ইলেকশন দেখতে পাবেন। যেটা খুবই উৎসবমূখর পরিবেশে ফ্রি, ফেয়ার এবং ইক্সক্লুসিভ হবে। দেশের সমস্ত

জনগণ যেটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যখন বিদেশে কোনো ইলেকশন

হয়, দেখবেন টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ

করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। সেসময় ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসাথে

ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের সমস্ত লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়।

ইলেকশনে কে জিতবে, কে হারবে? বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে। এমন একটি ইনক্লুসিভ

ইলেকশনই হবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছেন, আসন্ন

নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা উচ্চ

বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি

এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়ে তিনি আরও বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ

থাকবেই। এটাকে আমরা সিরিয়াস ভাবে নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত কমিশনের

সাথে কথা বলেছেন, তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে

বৃহত্তম আলোচনা করেছে। আমরা আশা করছি, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ রয়েছে,

সেটা কিছু সময়ের মধ্যেই ঐক্যমতে পৌঁছবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে।

অলরেডি বিএনপি ২৩৭টা আসনে তােদর প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি জামায়াতও বিভিন্ন

জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনমুখী। আমরা ভালো একটা নির্বাচন দেখব।

দেশে ইলেকশনের জোয়ার বইছে এখন। একজন হেভিওয়েট ক্যানডিডেট এখানে আছেন। আমরা বিভিন্ন

জায়গায় দেখলাম প্রচুর পোস্টার ব্যানার ।

শফিকুল আলম আরও বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং

সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। তবে, পুলিশ সহ আইন-শৃঙ্খলা

বাহিনী এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দিয়েছে

নাশকতাকারীরা। আমাদের ধারণা, এটা আওয়ামী লীগের লোকজনই করেছে। এসব ঘটনায় একজনকে

হাতেনাতে ধরা হয়েছে রাজধানীর ডেমরা এলাকা থেকে। তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে

একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের

কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেনো তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী

লীগ টেরোরিস্ট দল।

নির্বাচনের কাউন্টডাউন শুরু হওয়ার বিষয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই ইলেকশন হতে

পারে। আশা করছি, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশ্চিত থাকুন,

এবারের জাতীয় নির্বাচনটি খুবই সুন্দর একটা নির্বাচন হবে। চারটি ছাত্র সংসদ নির্বাচনেই

আপনারা দেখেছেন, যে নির্বাচনগুলোতে আশি শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

আবুল কালাম আজাদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) রাজিব মাহমুদ, কুমিল্লা জেলা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা

নির্বাহী অফিসার জামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও

বিদ্যালয়ের শিক্ষক মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান এম এন

এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মেজবাহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক

ইসমাইল হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, ম্যানেজিং


কমিটির অভিভাবক প্রতিনিধি মো. রেজাউল করিম মিন্টু, শিক্ষার্থী ইসরাত জাহান সুমাইয়া,

রকিবুল হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য

বক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
➤ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।।
➤ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা
➤ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir