প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 12:18 AM
চকরিয়ায় দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র লিশানেরও মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্র শাহেদ মজুমদার লিশানও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৫ নভেম্বর সড়ক দুর্ঘটনাটি ঘটে।
লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মান্নান মজুমদারের একমাত্র ছেলে ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আবদুল মান্নান মজুমদারের পরিবারে আর কোনো সদস্য রইল না। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের জ্যেষ্ঠ ভাই সাখাওয়াত মজুমদার ও প্রতিবেশী সাংবাদিক আবু বকর সুজন।
জানা গেছে, গত ৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই লিশানের বোন ফারজানা মজুমদার লিজা, ফারহানা মজুমদার টিজা, মা রিজওয়ানা মজুমদার শিল্পী, বোনের শাশুড়ি রুমি বেগম ও ননদ সাদিয়া পাঠানী নিহত হন। আহত হন লিশান মজুমদার, দুলাভাই উদয় পাঠানী ও ভাগিনা সানাদ পাঠানী। পরে গুরুতর অবস্থায় লিশানকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী ও দুই মেয়ের পর একমাত্র ছেলেকে হারিয়ে পিতা আবদুল মান্নান মজুমদার এখন বাকরুদ্ধ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...