প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:10 AM
মদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপি জসিম উদ্দিনের
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মো: জসিম উদ্দিনের তিনি দায়িত্ব গ্রহণের শুরুতেই মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়, এটাই তাঁর অঙ্গীকার। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন থেকে জসিম উদ্দিনকে সংবর্ধনা দিতে আসা নেতাকর্মীগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, সীমান্তঘেঁষা এই অঞ্চলের সঙ্গে মাদকের একটি নেতিবাচক পরিচয় জড়িয়ে গেছে, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত লজ্জার। তিনি বলেন, এই বদনাম ঘোচাতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার মানুষ যদি পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা মাদকের এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব।
নিজের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তবে জনগণের আস্থা ও ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মাদক নির্মূলে স্থানীয়দের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে বাইরের এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকসেবীরা এলাকায় প্রবেশ করে এমন তথ্য তাঁর কাছে রয়েছে। এসব কার্যক্রম প্রতিহত করতে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। মাদকসেবী বা কারবারি যে দলেরই হোক না কেন, তাকে আটক করে দ্রুত প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
কঠোর হুঁশিয়ারি দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। মাদক নির্মূলে যদি পদত্যাগ করতেও হয়, তবুও পিছু হটব না। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজী জসিম উদ্দিন আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা হবে। এলাকার সুখ-দুঃখে পাশে থেকে কুমিল্লা-৫ আসনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা ম...
নিজস্ব প্রতিবেদকসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বি...
চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজারটিতে দীর্ঘদিন যাবৎ ফুটপাত অবৈধ ভা...
বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা,...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন বোর্ড কতৃক বৃত্তি প্রদান অনুষ্ঠন আদর্শ সদর উপজেলার...
দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আস...
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...