প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:04 AM
নবনির্বাচিত এমপি আবুল কালাম ফুলেল শুভেচ্ছায় সিক্ত
আবুল কালাম আজাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)আসনের বেসরকারীভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম'কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আবুল কালামের নিজ বাড়ীতে এ শুভেচ্ছা জানানো হয়।এসময় তিনি সর্বস্থরের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এ সময় উপজেলা মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নব নির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় আগত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উল্লেখ্য -ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১৬৮১০৮,নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১১৩৪৫৪।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...