প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:07 AM
প্রথমবার এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের আলম ভূঁইয়া
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে প্রথমবারের সাংসদ নির্বাচিত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।
আসনের ১৫২ টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৬শ ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১শ ২০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টায় দিকে কুমিল্লা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন।
মোবাশ্বের আলম ভূঁইয়া নিজের অনুভূতি জানিয়ে বলেন, আমাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। আমি কুমিল্লা-১০ আসনের সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ১৫২ টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
আসনের লালমাই উপজেলার ৫৫ টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মোবাশ্বের পেয়েছেন ৫১ হাজার ১৫৭ ভোট, জামায়াতের প্রার্থী আরাফাত পেয়েছেন ৪০ হাজার ৮৬৬ ভোট। নাঙ্গলকোট উপজেলার ৯৭ টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মোবাশ্বের পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৯০ ভোট, জামায়াতের প্রার্থী আরাফাত পেয়েছেন ৭৫ হাজার ২৮৪ ভোট। তবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের দেওয়া ভোট বেশি পেয়েছেন মাওলানা ইয়াছিন আরাফাত৷ তিনি পেয়েছেন ৮ হাজার ৯শ ৭০ ভোট অপরদিকে মোবাশ্বের আলম ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ৮শ ২০ ভোট।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...