...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Nov 2025, 12:20 AM

...
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারিত হতে পারে আজ News Image

এফএনএস

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ আজ বৃহস্পতিবার নির্ধারিত হতে পারে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ২৩ অক্টোবর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিন রাখা হয়। শেষ দিনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন। রায়ের তারিখকে ঘিরে সহিংসতা নিয়ে এক প্রশ্নে গতকাল বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আমি থ্রেট টু জাস্টিস মনে করছি না। তারা এ বিচারকে বাধাগ্রস্ত করতে এগুলো করছে। রায়ের দিন নির্ধারণের এখতিয়ার পুরোপুরি ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি, আগামীকাল (আজ বৃহস্পতিবার) রায়ের ডেট আমরা পাবো। প্রথমবারের মতো এ মামলার বিচারের অধিকাংশ শুনানির দিনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আদালতে পলাতক দুই আসামির পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এর আগে গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসাবে যে আবেদন করেছেন, তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে। গুলি করে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় ২৫ হাজার। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। গত বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি। শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠন এবং ১৪-দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায়। সেই নির্দেশের আলোকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এর দায়ে তাদের (হাসিনা, আসাদুজ্জামান ও মামুন) বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির (সর্বোচ্চ দায়) আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে। চতুর্থ অভিযোগ, রাজধানীর চানখাঁরপুলে আন্দোলনরত নিরীহ-নিরস্ত্র ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায়ও শেখ হাসিনার পাশাপাশি ওই দুজনকে অভিযুক্ত করা হয়েছে। পঞ্চম অভিযোগ, শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ-নিরস্ত্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায়ও অভিযুক্ত করা হয়েছে।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir