প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 11:35 AM
কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গু”ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সিদ্ধান্ত অনুযায়ী ,এ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকাল তিনটায় সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে। ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ্#৩৯;আজকে ৯০ তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩০ জানুয়ারি এ ইউনিট এবং ৩১ জানুয়ারি
বি এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গু”ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...