প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:02 AM
এইচএসসির ফল পুন:মূল্যায়নে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী
আয়েশা আক্তার
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পুনর্মূল্যায়নে ১০৮ জন শিক্ষার্থী পেলেন পাস। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ করেছে ২৩ শিক্ষার্থী। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করেন। এ ছাড়াও পুনর্মূল্যায়নে ১০৮ জন ফেল থেকে পাস করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...