প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:24 AM
তিন মন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক বেশি
অশোক বড়ুয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়জয়কারে কুমিল্লাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিএনপির বিজয়ে জেলাজুড়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জাতীয় পর্যায়ে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নবগঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভায় কুমিল্লা থেকে তিনজন মন্ত্রী পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গন ও সুশীল সমাজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের অভিনন্দন জানানো হচ্ছে।
কুমিল্লাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি—কুমিল্লাকে বিভাগ ঘোষণা—বাস্তবায়নসহ জেলার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ হিসেবে খ্যাত কুমিল্লাকে আধুনিক ও নান্দনিক নগরীতে রূপান্তর, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আন্তরিক ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।
নবগঠিত সরকার প্রধান ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বে কুমিল্লার তিনজন মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা মো. আমিনুর রশিদ ইয়াসিন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, ষাটের দশকে কুমিল্লা পদ্ধতির প্রবর্তক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী-এর জনক ড. আখতার হামিদ খান-এর সমবায়ভিত্তিক উন্নয়ন মডেলকে নতুন করে জাগ্রত করা হবে। কৃষি, মৎস্য ও খাদ্য উৎপাদনে এগিয়ে থাকা কুমিল্লায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের প্রত্যাশা।
কুমিল্লার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে—এমন প্রত্যাশাই এখন সর্বস্তরের মানুষের মুখে মুখে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...