প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:20 AM
মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ, অপহরণের আশঙ্কা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই লাখ টাকা নিয়ে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন (৪৫)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। তাদের আশঙ্কা নাসির উদ্দিনকে অপহরণ করা হতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচকিত্তা নতুন বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার দুপুরে প্রায় দুই লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজে কোম্পানীগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নাসির উদ্দিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজ নাসির উদ্দিন উপজেলার কামাল্লা ইউনিয়ন-এর কামারচর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক।
পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
এদিকে মুরাদনগর থানা পুলিশ জানায়, পাঁচকিত্তা নতুন বাজার থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে নবীপুর বাজার এলাকায় তার সর্বশেষ মোবাইল লোকেশন শনাক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অর্থের লোভে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে থাকতে পারে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ব্যবসায়ী নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...