...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 12:30 AM

...
এক বছরের মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি শুরু হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ News Image

নিজস্ব প্রতিবেদক

কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ বলেছেন, আগামী এক বছরের মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি শুরু করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। দ্বিতীয় কর্মদিবসে বৃহস্পতিবার দুপুর ২টায় কৃষি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন মাননীয় মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎ জনগোষ্ঠী সরাসরি ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে সম্পৃক্ত।  সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সরকারের লক্ষ্য হলো—আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে এনে রপ্তানি বৃদ্ধি করা। এ লক্ষ্যে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।

মন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, “দেশের কৃষিকে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। এসময় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

দেশের হতদরিদ্র নারীদের নগদ টাকা দেওয়া হবে কৃষিমন্ত্রী: দেশের হতদরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, চলতি রমজানেই ঈদের আগে কয়েকটি জেলা ও উপজেলায় এ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এটি চালু করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেন, আপনারা জানেন আমাদের এই নির্বাচনে একটা কমিটমেন্ট ছিল ফ্যামিলি কার্ড এবং আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি এটা নিয়ে আজকের মিটিং ছিল। আমরা চেষ্টা করছি আগামী ঈদের আগেই পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করার চেষ্টা করবো। কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যা কি হবে এ নিয়ে আমরা দুয়েক দিনের ভেতরে জানতে পারব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্রকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। পাইলটের সংখ্যাটা কত, পাইলট প্রকল্প কবে থেকে শুরু হবে সেই ফিগারটা কত হবে এবং এর আওতায় কোন কোন জেলা থাকবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এখনো কোনো জেলা নাই। তবে কিছুদিন আগেই বোধ হয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে। আগে একটা সার্ভে করা হয়েছে। ওই রিপোর্ট আমার কাছে নাই। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। কি সুবিধা থাকবে? জানিয়ে তিনি বলেন, স্পেশালি নারীদের ক্যাশ টাকা দেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন গরিব যারা বিশেষ করে নারী যারা আছে এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। বিশেষ করে হতদরিদ্র নারীরা, আমাদের আগে একটা লিস্ট করা আছে। কয়েকটা জেলা মিলিয়ে কিছু উপজেলা মানুষের হাতে আমরা জাস্ট ঈদের আগে পাইলটিং করব। এটা ফাইনাল হয়ে গেছে, দ্রুতই আমরা শুরু করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir