প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:05 AM
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে গত শনিবার র্যালী, বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীরমুক্তি যোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক- এর সভাপতিত্বে সমিতির মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, বিশেষ অতিথি ছিলেন-জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালনক মোঃ আব্দুল কাইয়ুম। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলূন”। প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া ডায়াবেটিক রোগ সম্পর্কে আরও সচেতনেতা বৃদ্ধির জন্য রোগীদের কে উদ্ভুদ্ধ করেন। বিশেষ অতিথি
আব্দুল কাইয়ুম তার বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতাল করতে সমাজসেবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। ডায়াবেটিস রোগ সম্পর্কে রোগীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ মেহজাবিন মুনমুন। আলোচন সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক কাজী কামাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক এম ওমর ফারুক, সদস্য সাংবাদিক মোহাম্মদ আরজু ও প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ নুরে-আলম ছিদ্দিকী। সভাপতি তাঁর বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট একটি পুর্নাঙ্গ আধুনিক ডায়াবেটিক হাসপাতাল নির্মানের জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথির সহযোগীতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু স...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিয...
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক...
নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দা...
মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএন...
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য...
মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযো...
সাদিক মামুন‘আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদুজানে’... জনপ্রিয় ক...
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদ...
চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক...