...
শিরোনাম
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ ⁜ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ⁜ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি ⁜ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ⁜ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু ⁜ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ⁜ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ⁜ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’ ⁜ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ ⁜ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে? ⁜ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ ⁜ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি ⁜ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ ⁜ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Nov 2025, 12:37 PM

...
ভারতকে ৯৩ রানে গুটিয়ে দ.আফ্রিকার ১৫ বছরের অপেক্ষার অবসান News Image

হাতে ২ উইকেট, জিততে প্রয়োজন ৪৭ রান। ভারতের শেষ ভরসা আকসার প্যাটেল বেছে নিলেন পাল্টা আক্রমণের পথ। কেশাভ মহারাজকে চার বলের মধ্যে মারলেন একটি চার ও দুটি ছক্কা। ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন না দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার। ওভারের শেষ দুই বলে আকসার ও মোহাম্মাদ সিরাজকে ফিরিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন তিনি।

কলকাতা টেস্টে প্রোটিয়াদের জন্য স্পিন ফাঁদ পেতেছিল ভারত। চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল তারা। স্বাগতিকদের সেই ফাঁদে ফেলেই রোববার তৃতীয় দিন ৩০ রানের অসাধারণ জয় তুলে নিল সফরকারীরা। অথচ ইডেন গার্ডেন্সে জয়ের সুবাদ নিয়ে নতুন দিন শুরু করে ভারত। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৫৩ রানে গুটিয়ে দেয় তারা। কিন্তু তাদের সেই স্বস্তি উবে যায় ব্যাটিংয়ে নেমে। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে গুটিয়ে যায় দলটি।প্রথম ইনিংসে তিন বল খেলে ঘাড়ে চোট পাওয়া শুবমান গিল হাসপাতালে ভর্তি। ম্যাচের মাঝে অধিনায়কের ছিটকে যাওয়া ভারতের জন্য ছিল বড় ধাক্কা। এই জয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। ভারতের মাটিতে প্রায় ১৬ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল তারা। এশিয়ার দেশটিতে তাদের আগের জয়টি ছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে, নাগপুরে। সেই ম্যাচে ইনিংস ও ৬ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার হার্মার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও মহারাজ। এইডেন মার্করামের প্রাপ্তি একটি।ভয়ঙ্কর উইকেটে দিনের শুরুটা ভালোই করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও কর্বিন বশ অনেকটা সময় কাটিয়ে দেন। ১ ছক্কা ও ২ চারে ২৫ রান করা বশকে বোল্ড করে ৪৪ রানের জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ।দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ১২২ বলে ফিফটি স্পর্শ করেন বাভুমা। ম্যাচে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ছাড়া পঞ্চাশ ছুঁতে পারেননি কেউ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪টি চারে ৫৫ রান করে।চার বলের মধ্যে হার্মার ও মহারাজকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন সিরাজ। উইকেট স্পিন সহায়ক হলেও নতুন বলে আলো ছড়ান ইয়ানসেন। পরপর দুই ওভারে ইয়াশাসভি জয়সওয়াল ও লোকেশ রাহুলকে কট বিহাইন্ড করে দেন এই পেসার।১ রানে দুই ওপেনারকে হারানো ভারতকে আরও চেপে ধরেন হার্মার। তাকে ছক্কার চেষ্টায় ডিপ মিউউইকেটে ক্যাচ দেন ধ্রুব জুরেল। পরে রিশাভ পান্তের ফিরতি ক্যাচ নেন হার্মার। জাদেজাকেও টিকতে দেননি তিনি।অনেকটা সময় একপ্রান্ত ধরে রাখা ওয়াশিংটন সুন্দার স্লিপে ধরা পড়েন মার্করামের বলে। হার্মারের বলে কুলদিপ এলবিডব্লিউ হয়ে বিদায় নিলে আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটেন আকসার। মহারাজকে সুইপ করে মারেন তিনটি বাউন্ডারি।অতিআগ্রাসন কাল হয় আকসারের জন্য। মহারাজকে সুইপ করে উপরে তুলে দেন তিনি। মিডউইকেট থেকে লং-অনের দিকে উল্টো দৌড়ে দারুণ ক্যাচ নেন বাভুমা। পরের ডেলিভারিতে সিরাজ স্লিপে ধরা পড়লে উল্লাসে মাতে দক্ষিণ আফ্রিকা।গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শনিবার।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৫৯

ভারত ১ম ইনিংস: ১৮৯

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৪ ওভারে ১৫৩ (আগের দিন ৯৩/৭) (বাভুমা ৫৫*, বশ ২৫, হার্মার ৭, মহারাজ ০; বুমরাহ ১০-২-২৪-১, আকসার ১৪-০-৩৬-১, কুলদিপ ৮-১-৩০-২, জাদেজা ২০-৩-৫০-৪, সিরাজ ২-০-২-২)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১২৪) ৩৫ ওভারে ৯৩ (জয়সওয়াল ০, রাহুল ১, ওয়াশিংটন ৩১, জুরেল ১৩, পান্ত ২, জাদেজা ১৮, আকসার ২৬, কুলদিপ ১, বুমরাহ ০*, সিরাজ ০, গিল চোটে অনুপস্থিত; ইয়ানসেন ৭-৩-১৫-২, হার্মার ১৪-৪-২১-৪, মহারাজ ৯-১-৩৭-২, বশ ২-০-১৪-০, মার্করাম ৩-০-৫-১)

ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাইমন হার্মার

সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...

আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...

কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক  আটক
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...

৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...

মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...

হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...

তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার  কারাগারে প্রেরণ
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...

বাবার বাড়ি থেকে  ফেরার পথে ট্রেনে  কাটা পড়ে নারীর    মৃত্যু
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
➤ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ
➤ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
➤ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি
➤ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
➤ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু
➤ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
➤ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম
➤ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’
➤ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ
➤ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে?
➤ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ
➤ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি
➤ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ
➤ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir