প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:03 AM
দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা বিল্লাল গাজী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজী (৩৮)’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন গাজী উপজেলার খয়রাবাদ গ্রামের মৃত ফজলুল হকের পুত্র এবং জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর সন্ত্রাসী হামলা মামলারও আসামি।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু বকরকে কলেজ রোডে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় বিল্লাল হোসেন গাজী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাংচুর, আতঙ্ক সৃষ্টিসহ সাংবাদিককে মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, “বিল্লাল গাজীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রম, হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। সাংবাদিকের ওপর হামলার মামলায়ও তিনি অভিযুক্ত। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...