প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:05 AM
শেখ হাসিনার ফাঁসির রায়ে হাসনাত আবদুল্লার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মোঃ আক্তার হোসেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর এলাকা কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার (১৭ নভেম্বর) বিকালে পৌর সদরের আনন্দ মিছিল শেষে মুত্তিযোদ্ধা চত্ত্বরে মিষ্টি বিতরণ করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতারা উপস্থিত হন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, ছাত্রশক্তির নেতা সাজেদুল রাশেদ রাফসান, রকিবুল ইসলাম হৃদয়, কাজী নাছির, শরিফুল ইসলাম রায়হান, রাইসুল ইসলাম আকন্দ,আরিফ আহমেদ, আহমেদ মাসুম, তানভীর হোসেন. হাফিজ আহমদ, সাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুলাহ আল হাসান, মোহাম্মদ তানজিম, নাঈম আহমেদ, আজিম পাঠান ও নুরনবী পাঠান প্রমুখ।
এর আগে দুপুর ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...