প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:51 AM
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ ১জন আটক
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আবুল কাশেম উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। বুধবার (১৮ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
সেনাবাহিনীর ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় থানা পুলিশ সহ উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা সহ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মো: আবুল কাশেমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কিছু নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর শেষে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা সহ আটককৃত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...