প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 11:10 AM
তিতাসে অস্ত্রেরমুখে দুই বাড়িতে ডাকাতি : আহত-৭
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে অস্ত্রেরমুখে জিন্মি করে দুই বাড়িতে ডাকাতির অভিযোগ
উঠেছে। এসময় দুটি পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের
মারধরে দুটি পরিবারের ৭জন আহত হয়েছে, এদের মধ্যে ২ দুইজন হাসপাতালে ভর্তি।
ডাকাতি শেষে যাওয়ার সময় ডাকাতদল দুটি পরিবারের মাদ্রাসা পড়ুয়া দুই কন্যা
সন্তানকে পরবর্তীতে তুলে নেওয়ার হুমকি দিয়ে গেছে। এতে পরিবার দুটি আতংকের
মধ্যে রয়েছে। উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দির গাবতলী কান্দারপাড়
এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে ডাকাতি হওয়া বাড়িতে গিয়ে দেখা যায়, ডাকাতির শিকার হওয়া মোশারফ
হোসেন ও নবীর হোসেনের বাড়িতে লোকজনের ভিড়। ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-
স্বজন ও পাড়া প্রতিবেশিরা জুড়ো হয়েছে। অনেকে দুটি পরিবারের সদস্যদের শান্তনা
দিচ্ছেন। দুটি ঘরে প্রতিটি কক্ষে মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। একাধিক
প্রতিবেশি জানায়, এ বছরের জানুয়ারি মাসের ৪ তারিখে মোশারফ হোসেনের বিল্ডিং
এর ছাদের গেইট কেটে চুরির ঘটনা ঘটে। এর আগে একই বাড়ির আলমগীর হোসেনের
ঘরে ডাকাতির ঘটনা ঘটে ছিল।
ডাকাতির শিকার হওয়া মো. মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে আমরা
ঘুমিয়ে যাই। রাত প্রায় ২টায় হবে আমাদের ঘরে ৭/৮জনের মুখোশধারী একটি দল ভেতের
ডুকে প্রথমে আমাকে, পরে আমার স্ত্রী, আমার মাদ্রাসা পড়ুয়া এক মেয়ে ও আরেক
মেয়ের ঘরে নাতিকে পিস্তুল দেখিয়ে হাতপা বেঁধে একটি রোমে আটকে রাখে। এসময়
আমাদের সকলের মুখ বেঁধে মারধর করে কোথায় কি আছে তা জানতে চায়। আমার ঘর
থেকে দুই ভরি স্বর্ণ, তিনটা মোবাইল ও নগদ প্রায় ১৮ হাজার টাকা নিয়ে গেছে।
তারা কেচি গেইটের তালা কেটে বিল্ডিংয়ে প্রবেশ করে। তিনি আরো বলেন, ১২ থেকে
১৫জনের একটি দল ছিল। তারা ডাকাতি করে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে যায় যে,
বেশি বাড়াবাড়ি করলে পরবর্তীতে দুই ভাইয়ের দুই মাদ্রাসা পড়ুয়া কন্যা সন্তানকে তুলে
নেবে। সকালে পুলিশ এসেছিল, আমরা এখন খুব আতংকে আছি।
মোশারফ হোসেনের স্ত্রী খাদিজা বেগম জানায়, আমার গলায় ছুড়ি ধরে তিনজন বলে
পাশের ঘরের লোকজনকে বলতে দরজা খুলতে। আমার গলা ফেলে দেবে বলায় আমি আমার দেবর
নবীর হোসেনকে বলি তোমার ভাই অসুস্থ্য একটু দরজাটা খুলো। তখন নবীর হোসেন
দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে প্রবেশ করে এবং নবীর হোসেন, তার ছেলে তামিম,
হামিম ও মাদ্রাসা পড়ুয়া সাবালক মেয়েকে মারধর করে। বর্তমানে নবীর হোসেন ও ছেলে
তামিম হোসেন হাসপাতালে ভর্তি আছে।
নবীর হোসেনের স্ত্রী আকলিমা বেগম জানান, ডাকাতরা ঘরে ডুকে আমাকেসহ আমার
স্বামী ও সন্তানদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। আমাদের ঘরের স্বর্ণ ও রুপার জন্য আমাদের
অনেক মারধর করে। মুখ বন্ধ থাকায় চিৎকারও দিতে পারি নাই। আমার ঘর থেকে দুটি
স্বর্ণের কানের দুল, সাত ভরি রুপা, ২টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার নিয়ে গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, তাৎক্ষণিক
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইতিমধ্যে তদন্ত
কাজ শুরু করেছি। ডাকাতরা হুমকি দিয়ে গেছে এটা ভূক্তভোগীরা জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...