...
শিরোনাম
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল ⁜ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Nov 2025, 10:40 AM

...
এশিয়ান রাইজিং স্টার্স ক্রিকেট টুর্নামেন্ট অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে সুপার ওভারে জিতে ফাইনালে বাংলাদেশ ‘এ’ News Image

ক্রীড়া প্রতিবেদক

একটি ক্রিকেট ম্যাচ নাকি অন্য কিছু! উত্তেজনার উত্তুঙ্গ চূড়া কিংবা রোমাঞ্চের চূড়ান্ত সীমা, ছাড়িয়ে গেল যেন সবকিছুই। দারুণ কিছু শট, দুর্দান্ত বোলিং, একের পর এক ক্যাচ ছেড়ে দেওয়া, ফিল্ডিংয়ে অভাবনীয় ব্যর্থতা, হাতের মুঠো থেকে ম্যাচ ফসকে দেওয়া, সবকিছুর পর ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানেও আরেক দফা নাটকীয়তার পর ম্যাচের ফয়সালা হলো ওয়াইড বলে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ ‘এ।’ এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে ট্রফির মঞ্চে পা রাখল বাংলাদেশ ‘এ’ দল।

কাতারের দোহায় শুক্রবার হাবিবুর রহমান সোহানের শুরুর ঝড় ও এসএম মেহেরবের শেষের তাণ্ডবে ২০ ওভারে ১৯৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় শেষ বলে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির চরম ভুলে তিন রান নিয়ে ম্যাচ টাই করে ভারত।

মূল ম্যাচের শেষ দিকে দারুণ বোলিং করা রিপন মন্ডল সুপার ওভারেও চমকপ্রদ বোলিংয়ে ভারতের দুই উইকেট নিয়ে নেন দুই বলেই। যেটির মানে, সুপার ওভারে ভারতের রান শূন্য।

জয়ের জন্য প্রয়োজন যখন মোটে একটি রান, বাংলাদেশের ইয়াসির আলি চৌধির উড়িয়ে মারেন ভারতের লেগ স্পিনার সুয়াশ শার্মার বল। সীমানায় অসাধারণ এক ক্যাচ নেন রামানদিপ সিং। পরের বলটি খেলতে নামেন আকবর আলি। সুয়াশ করেন গুগলি। কিন্তু বলটি রাখেন পারেননি ঠিক লাইনে। আম্পায়ার যখন দুহাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দিলেন, আকবর তখন দাঁড়িয়ে আছেন দুহাত জোড় করে। কে জানে, প্রার্থনা করছিলেন নাকি ক্ষমা চাইছিলেন! তবে সমাপ্তিটা তার জন্য স্বস্তির। তার সতীর্থরা তখন মেতে উঠেছেন বাঁধনহারা উল্লাসে।

ম্যাচটি সুপার ওভারে গড়ায় এই আকবরের হতবুদ্ধিকর কাণ্ডেই। শেষের আগের ওভারে তিনি নেহাল ওয়াধেরার ক্যাচ ছেড়ে দেন। তবে এর চেয়েও ভয়াবহ ভুল করেন মূল ম্যাচের শেষ বলে।

জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল চার রানের। রিপন মন্ডলের বল লং অনের দিকে পাঠান মাত্রই ক্রিজে আসা ব্যাটার হার্শ দুবে। একটির বেশি রান হওয়ার কারণ নেই। তবু ঝুঁকি নিয়ে যখন দ্বিতীয় রানের জন্য ছুটছে দুই দল, ফিল্ডারের কাছ থেকে তখন বল পেয়ে গেছেন কিপার আকবর। তবে তিনি ছিলেন স্টাম্প থেকে একটু দূরে। অনায়াসেই দুটি পদক্ষেপ এগিয়ে তিনি তুলে নিতে পারতেন বেলস।

কিন্তু চাপের মধ্যে তিনি খেই হারান। গ্লাভস না খুলেই থ্রো করেন রান আউটের চেষ্টায়। বল স্টাম্পে না লেগে চলে যায় একটু দূরে। সেই সুযোগে তৃতীয় রানও নিয়ে ফেলেন দুই ব্যাটসম্যান। পরাজয়ের দুয়ার থেকে ম্যাচ ‘টাই’ করার উচ্ছ্বাসে মেতে ওঠে ভারতীয় দল।

গোটা ম্যাচেও উত্তেজনার রসদ কম ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম চার ওভারে তোলে ৪৩ রান। জিসান আলম আউট হন ১৪ বলে ২৬ রান করে।

তিনে নামা জাওয়াদ আবরার (১৯ বলে ১৩), চারে নামা অধিনায়ক আকবর আলি (১০ বলে ৯) ভালো করতে পারেননি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে আবু হায়দার পারেননি রান করতে। দলকে তখন এগিয়ে নেন সোহান। ফিফটি করেন তিনি ৩২ বলে।

তবে ৬৫ করে সোহান আউট হওয়ার পর রানের গতিও যায় থমকে। একসময় মনে হচ্ছিল, ১৬০ রানের আশেপাশে আটকে যেতে পারে স্কোর। তখনই মেহেরবের বিধ্বংসী ব্যাটিং। এর আগে টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ রান ছিল ৩১, স্ট্রাইক রেট ছিল ৯৬.৪২, সেই তিনিই দেখান নিজের সামর্থ্য।

১৯তম ওভারে নামান ধিরের বলে চারটি ছক্কা একটি চারে তিনি তোলেন ২৮ রান। শেষ ওভারে দুটি চার ও একটি ছক্কা মারেন ইয়াসির আলি চৌধুরি, একটি ছক্কা আসে মেহেরবের ব্যাট থেকেও। ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ৪৮ রান করে অপরাজিত থাকেন মেহেরব, ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, জিসান ২৬, জাওয়াদ ১৩, আকবর ৯, আবু হায়দার ০, মেহেরব ৪৮* মাহিদুল ১, ইয়াসির ১৭*; ভাইশাক ৪-০-৫১-০, গুরজাপনিত ৪-০-৩৯-২, হার্শ ৪-০-২২-১, সুয়াশ ৪-০-১৭-১, রামানদিপ ২-০-২৯-১, ধির ২-০-৩৩-১)।

ভারত ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সুরিয়াভানশি ৩৮, প্রিয়ানশ ৪৪, ধির ৭, জিতেশ ৩৩, ওয়াধেরা ৩২*, রামানদিপ ১৭, আশুতোষ ১৩, হার্শ ৩*; রিপন ৪-০-৩৫-১, মেহরব ৪-০-৩৫-০, জিসান ১-০-১৪-০, সাকলাইন ৪-০-২৬-১, আবু হায়দার ৩-০-৪৪-২, রকিবুল ৪-০-৩৯-২)। ফল: ম্যাচ টাই, সুপার ওভারে বাংলাদেশ জয়ী। ম্যান অব দা ম্যাচ: এসএম মেহেরব।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

‘দেবিদ্বারের বাড়ির মালিকের  মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...

বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...

নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা    দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে    এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...

কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
➤ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir