...
শিরোনাম
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 11:58 PM

...
দারিদ্রতা পেরিয়ে কুবি শিক্ষার্থী মোসাহিদের বিসিএস জয় News Image

মোঃ মাসুদ রানা

অভাব, দায়িত্ব, ব্যর্থতা আর অনিশ্চয়তা অনেক সময় মানুষকে ভেঙে দেয়। আবার কাউকে তৈরি করে আরও শক্ত করে, করে তুলে আরও উদ্যমী। এক তরুণ; যিনি বিশ্ববিদ্যালয়ে আসার পর যে সময়টাতে আনন্দ উল্লাসে মেতে থাকার কথা, তখনই হারান বটবৃক্ষ বাবাকে। আর্থিক সংকট, পরিবারের দায়িত্ব, নিজের পড়ালেখার খরচ সব মিলিয়ে দায়িত্বের ভার কাঁধে। কিন্তু তিনি হার মানেননি। টিউশন করে সংসার চালিয়েছেন, রাতের পর রাত পড়েছেন, নিজের দুর্বলতাকে পরিণত করেছেন শক্তিতে। বলছিলাম সদ্য ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাহিদ আহমেদের কথা। শত প্রতিবন্ধকতা কাটিয়ে যিনি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গেছেন, সংকটকে পরিণত করেছেন শক্তিতে। আজ বলবো তার বিসিএস জয়ের গল্প।

শুরুতেই বটবৃক্ষ হারানোর আঘাত প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা হয় আনন্দের। সারাদিন নতুন বন্ধুদের সাথে আড্ডা, পার্টি। আনন্দে উল্লাসে মেতে থাকার সময় বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা। তবে, মোসাহিদের বেলায় ছিল একটু ব্যতিক্রম ও কঠিন। অনার্সের প্রথম সেমিস্টারেই বটবৃক্ষ বাবাকে হারান তিনি। বাবার চলে যাওয়া শুধু শোকই ছিল না, সেই সঙ্গে ভেঙে পড়ে পরিবার। সংসারের হাল ধরার কেউ নেই। আর্থিক টানাপড়েন, ভবিষ্যতের শঙ্কা, নিজের পড়ালেখা এবং পরিবারের বড় সন্তান হিসেবে সব দায়িত্ব একসাথে কাঁধে এসে পড়ে মোসাহিদের। কিন্তু, এত প্রতিবন্ধকতা নিয়েও সে হার মানেনি। বারবার ভেঙে পড়লেও ঘুরে দাঁড়িয়েছেন। টিউশন করে চালিয়েছেন নিজের পড়াশোনার খরচ, দিয়েছেন পরিবারের ভরণপোষণ। তবে, ভালো কিছু করার স্বপ্ন নিয়েই করে গেছেন সব প্রতিবন্ধকতার সাথে লড়াই। সিদ্ধান্ত নিয়েছিলেন 'থামলে চলবে না। আমাকে টিকে থাকতেই হবে।'

টিউশন করে সংসার চালানোর দিনগুলো একদিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অন্যদিকে সংসারের ভরনপোষণের ভার। সব কাঁধে নিয়ে এগিয়ে গেছেন নিজের স্বপ্নের দিকে। দিনে ক্লাস শেষে বিকেল থেকে রাত অবধি টিউশন করাতেন। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেও থামতেন না। বাসায় ফিরে রাতে আবার বইয়ে দিতেন ডুব। কারণ তাঁর কাছে পড়াশোনা শুধু নিজের ভবিষ্যৎ নয়, পরিবারকে বাঁচিয়ে রাখার অস্ত্র ছিল। সে সময়টাকে মনে করে তিনি বলেন, 'অনেক কষ্টের ও কঠিন সময় ছিলো, কিন্তু আমাকে মজবুত ও পরিশ্রমী করেছে।'

বিসিএসের অনুপ্রেরণা যেভাবে বিসিএস জার্নিতে মোসাহিদের অনুপ্রেরণা ছিলেন তাঁর গ্রামের ইসমাইল মোর্শেদ। যিনি প্রথম তার গ্রাম থেকে ভালো রেজাল্ট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে বিসিএস দিয়ে ট্যাক্স কর্মকর্তা হিসেবে যোগ দেন। নিজ গ্রামের এমন সাফল্য তাকে অনুপ্রাণিত করেছিল বলে জানান মোসাহিদ। সাহস, ইচ্ছা আর পরিশ্রম করলে সেও পারবে বলে বিশ্বাস ছিলো তার। সেই বিশ্বাস থেকেই স্বপ্ন দেখা এবং লড়াই শুরু।

স্বপ্নের বীজ: বিসিএস যাত্রার শুরু অনার্সের তৃতীয় বর্ষে এসে ধীরে ধীরে স্পষ্ট হয় নিজের লক্ষ্য। লক্ষ্য নির্ধারণ করেন শিক্ষা ক্যাডার হয়ে শিক্ষক হওয়ার। চতুর্থ বর্ষে এসে তিনি পুরোপুরি প্রস্তুতি শুরু করেন বিসিএসের জন্য। মোসাহিদ জানান, মানবিকের ছাত্র হওয়ায় গণিত, বিজ্ঞান, আইসিটি সহ এসব বিষয় কঠিন লাগতো। তবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যে বিষয়গুলোতে সে ভালো ছিল সেগুলোতেই দিয়েছেন সবচেয়ে বেশি সময়।

লক্ষ্যে পৌঁছানোর অনুভূতি গত ১১ নভেম্বর ৪৯তম স্পেশাল বিসিএসের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের মুহূর্তটি তিনি আজও ভুলতে পারেননি। মোসাহিদ বলেন, 'রেজাল্ট শিটে নিজের রোল নম্বর দেখার সঙ্গে সঙ্গে পুরো শরীর কেঁপে উঠেছিল। সবার আগে ফোন করেছিলেন মাকে। আম্মার একমাত্র স্বপ্ন ছিল ছেলে একদিন ভালো কিছু করবে। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আবেগে ভাষা খুঁজে পাইনি।'

বর্তমান ও ভবিষ্যৎ স্বপ্ন এখনো কোনো চাকরিতে যুক্ত হননি তিনি। কারণ তার ভয় ছিল চাকরির ব্যস্ততায় হয়তো বিসিএস প্রস্তুতিতে সময় দিতে পারবেন না। তাই টিউশন চালিয়ে গেছেন, স্বপ্নের জন্য অপেক্ষা করেছেন। সামনে ৪৬ ও ৪৭তম বিসিএসের ফলাফলের অপেক্ষায় আছেন বলে জানান মোসাহিদ । তাছাড়া সরকারি ব্যাংকের লিখিত পরীক্ষাও বাকি। তবে, শিক্ষা ক্যাডারেই থাকার ইচ্ছে তার। মোসাহিদ বলেন, 'শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারলেই মনে হবে আমার জীবন অর্থ পেয়েছে।'

তরুণদের জন্য মোসাহিদের বার্তা, সঠিক পরিকল্পনা, ইতিবাচক মানসিকতা এবং ধারাবাহিক চেষ্টা এই তিনটাই বিসিএসের মূল শক্তি। শর্টকাট নেই। প্রতিটি সাবজেক্ট গভীরভাবে পড়ে এগোতে হবে। মোসাহিদের ভাষায়, 'নিজের লক্ষ্যে অবিচল থাকো। জীবনে প্রতিকূলতা আসবেই। কিন্তু, যেদিন তুমি ঠিক করবে 'হারবে না' সেদিন থেকেই বদলে যাবে সব। পরিশ্রমের বিকল্প নেই। আর আল্লাহর ওপর ভরসা রাখো!'




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা   আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...

আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...

অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন

দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...

‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...

৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir