প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Aug 2026, 11:27 PM
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটি ঢাকা এবং আমার সাথী ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ড নাভানা সুপার জিএল মাইক্রোবাসে স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু জসিম নামে কথিত এক সাংবাদিক তার চারটা গাড়ি আছে, যে গাড়িগুলো অনিয়মভাবে এ স্ট্যান্ডে যানজট সৃষ্টি করছে। তাকে বাধা দিলে তার ড্রাইভারদেরকে সঠিকভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হলেও সেই কথিত সংবাদিক জসিম আমাদের স্ট্যান্ড নামে চাঁদা আদায়ের ভুয়া তথ্য দিয়ে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকায় মনগড়া ভিত্তিহীন চাঁদাবাজির সংবাদ প্রকাশ করে। ঘটনাস্থলে তদন্ত করে পাওয়া যায় স্বপন সাগর এদের সাথে কথিত সংবাদিক জসিমের সাথে পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ভুয়া সংবাদ প্রচার করে আমাদের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়। আমি এবং আমার সহযোগী স্বপন, ঝন্টু, হোসেন, সাগর ও জসিম এ ভুয়া ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া এ স্ট্যান্ড থেকে চলাচলকারী অন্যান্য সুপার জিএল ও নাভানা গাড়ীর মালিক ও চালকগণও প্রকাশিত এ ভুয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশিত সংবাদটিতে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হলেও আমাদের কোন বক্তব্য দেওয়া হয়নি। এমনকি আমাদের সাথে ওই পত্রিকার কোন সাংবাদিক যোগাযোগও করেন নি। এতে প্রমাণিত হয় প্রকাশিত সংবাদটি ভুয়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও কারো দ্বারা প্ররোচিত। ভবিষ্যতে এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...