...
শিরোনাম
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত ⁜ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত ⁜ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী ⁜ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 12:02 AM

...
চান্দিনায় ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট সরকারি রাস্তা কেটে ড্রেজিংয়ের পানি নিস্কাশন News Image

সোহেল রানা, চান্দিনা 

কুমিল্লার চান্দিনায় পুকুর ভরাট করতে ফসলি মাঠে ড্রেজিং করে মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। পুকুর ভরাটের চুক্তি নিয়ে সরকারি সড়ক কেটে ফেলারও অভিযোগ উঠেছে। ড্রেজার ব্যবসায়ীর ক্ষমতার তোপের মুখে নিরুপায় স্থানীয় ইউনিয়ন পরিষদ। ৭ ফুট প্রস্থের কাঁচা সড়কের উপরে ৩ ফুট প্রস্থে ও ২ ফুট উচ্চতায় অন্তত একশ ফুট বাঁধ নির্মাণ করায় এবং সড়কের মাঝে কেটে ড্রেজারের পানি নিস্কাশন করায় ওই সড়কটি দিয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে অন্তত কয়েক গ্রামের মানুষ। 

উপজেলার শুহিলপুর ইউনিয়নের পিপুইয়া গ্রামের বারেক মিয়ার ছেলে শরীফ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থেকে ভূমি আইন উপেক্ষা করে ফসলী জমি কেটে পুকুর ভরাট করছেন। আর ১৫ লক্ষ টাকায় ওই ভরাট কাজের চুক্তি নিয়েছেন একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল সভাপতি মো. আবুল বাশার। তিনি দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ব্যবহার করে এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন, আর তার বিরুদ্ধে প্রশাসন কার্যত কোন ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ-বড়াইয়া কৃষ্ণপুর পাকা সড়ক থেকে পিপুইয়া হয়ে বিনোদমুড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সংযোগ কাঁচা সড়কের আব্দুল বারেক মিয়ার বাড়ির সামনে মাটি ফেলে একটি বাঁধ তৈরি করা হয়েছে। ড্রেজারের জমে থাকা পানি নিষ্কাশনের সুবিধার্থে সড়কের একটি অংশ কেটে ফেলা হয়েছে। ফলে রিক্সা, সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আব্দুল আওয়াল, মো. জামাল সহ একাধিক বাসিন্দা বলেন- এই সড়কটি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বিনোদমুড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করে অন্তত পাঁচটি গ্রামের মানুষ। সরকারি নিয়মে পুকুর ভরাট নিষিদ্ধ, ফসলী মাঠে ড্রেজিং করা নিষিদ্ধ এবং সরকারি রাস্তা কাটাও নিষিদ্ধ। এখানে একসাথে ৩টি নিষিদ্ধ কাজ হচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যিনি পুকুর ভরাট করছেন তিনি ভূমি অফিসের সরকারি কর্মচারী আর যিনি ভরাটের চুক্তি নিয়েছেন তিনি যুবদলের সভাপতি। দুই ক্ষমতার কাছে কি অবৈধ সব কিছু বৈধ হয়ে গেলো? 

ওই সড়কে যাতায়াত করা দুলাল হোসেন জানান- সড়কটির মাঝে কেটে এবং সড়ককে আইল হিসেবে ব্যবহার করে বাঁধ নির্মাণ করা মোটেও ঠিক হয়নি। সড়কটি দিয়ে আমরা হেটে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে সড়কটি যে কোন মুহুর্তে ভেঙে খালে বিলিন হয়ে যাবে। ক্ষমতার অপব্যবহারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. শরিফ মিয়া বলেন- পুকুর ভরাটের কাজ আমি করছি ঠিকই, তবে ড্রেজার বসানো বা সড়ক কাটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।  ড্রেজার ব্যবসায়ী যুবদল নেতা মো. আবুল বাশার বলেন- সবাই জানে আমি এই ব্যবসা করেই চলি। পুকুর ভরাটের কাজ নিয়েছি তবে রাস্তা কাটার কাজ আমি করিনি। 

শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক বলেন- আমি শারীরিক ভাবে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। আমাদের সরকারি রাস্তা কেটে এবং পুকুর ভরাটের বিষয়টি জানার পর সেখানে আমার পরিষদের দফাদার পাঠাই কিন্তু তারা কোন কথা কর্ণপাত করছে না।  এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন- বিষয়টি আমার জানা ছিল না। এখন যেহেতু জেনেছি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
➤ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার
➤ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
➤ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
➤ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir