প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 12:05 AM
কুমিল্লাজুড়ে নির্বাচনী প্রচারণা আমেজ
মাহফুজ নান্টু
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লাজুড়ে বেড়ে উঠেছে নির্বাচনী উত্তাপ। সকাল থেকে রাত—দলীয় প্রতীককে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতরা। মনোনয়ন বঞ্চিতদের আশা—দল শেষ পর্যন্ত তাদের বিষয়টি পুনর্বিবেচনা করবে। অন্যদিকে মনোনীত প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নিজেদের অবস্থান শক্ত করছেন।
কুমিল্লা-৬ সদর: এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে বর্ষীয়ান নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। মনোনয়ন বঞ্চিত হয়েছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন। বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী হাজী আমিনুর রশীদ ইয়াছিন প্রাথমিক তালিকায় না থাকায় তার কর্মী-সমর্থকরা হতাশ। তবে তারা আশাবাদী যে দল শেষ পর্যন্ত তাকে মূল্যায়ন করবে। এজন্য তার সমর্থকেরা প্রতিদিনই গণসংযোগ চালাচ্ছেন। এদিকে সদর আসনে জামায়াতের একক প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রয়েছেন ফুরফুরে মেজাজে। মনিরুল হক চৌধুরী বলেন, “সদর এলাকায় যে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রয়োজন—বিজয়ী হলে তা বাস্তবায়ন করব।”
জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ দাবি করেন, “এই আসনে জামায়াত বিপুল ভোটে জয়ী হবে।” মনোনয়ন বঞ্চিত ইয়াছিন বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে বিএনপির ক্লিন ইমেজ ধরে রাখতে যা করার দরকার, তাই করব।”
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উৎসাহ উদ্দীপনায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন। প্রচারণায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে।
মনোনয়ন বঞ্চিত এটিএম মিজানুর রহমানও মাঠে সক্রিয় রয়েছেন। জামায়াতের ড. মোবারক হোসেন একমাত্র প্রার্থী হওয়ায় দলীয় কোন্দলের সুযোগ নেই। পুরো দলে আনন্দ-উল্লাস নিয়ে চলছে প্রচার-প্রচারনা।
কুমিল্লা-১০ নাঙ্গলকোটুলালমাই: কোন্দল চাঙা এ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভুইয়া। অথচ মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম হাল ছাড়ছেন না। তার নেতাকর্মীরাও প্রতিদিনই প্রচারণায় ব্যস্ত থাকায় দলীয় বিভাজন স্পষ্ট।
ভাবনাহীন কয়েক আসন দলীয় বিরোধ কমে যাওয়ায় কয়েকজন প্রার্থী স্বস্তিতে প্রচারণা চালাচ্ছেন—কুমিল্লা-৮ (বরুড়া): জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১: খন্দকার মোশারফ হোসেন, মুরাদনগর-৩: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
কুমিল্লা-৪ দেবিদ্বার: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এ আসনে লড়াই হতে পারে বিএনপির বর্ষীয়ান নেতা মঞ্জুরুল ইসলাম মুন্সি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর মধ্যে।
কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ: কোন্দলমুক্ত পরিবেশ- দলীয় মতপার্থক্য কমে যাওয়ায় বিএনপির প্রার্থী আবুল কালাম এখন পুরোপুরি প্রচারণায় মনোযোগ দিতে পারছেন।
কুমিল্লা-১১: দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা
এই আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের—আর তার বিপরীতে বিএনপির নবীন মুখ কামরুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা-২ হোমনাুতিতাস: এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি এ আসনে বিএনপি এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। তিনজন সম্ভাব্য প্রার্থী নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন—তারা হলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, উত্তরজেলার বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। তবে বিশ্বস্ত সূত্রে জানায় বলছে—এই আসনটি শরিক দলের সঙ্গে ভাগাভাগি হতে পারে।
কুমিল্লা-৭ চান্দিনা: শরিক দলের প্রার্থী আসতে পারে। এ আসনে এখনো বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। স্থানীয় নেতাদের ধারণা—শরিক দল এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ প্রার্থী হতে পারেন। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসন বদ্ধপরিকর।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...