প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 12:05 AM
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হয় না-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ
নিজস্ব প্রতিবেদক
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হওয়া উচিত। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা ও ২ লক্ষ মা বোনদের হত্যা ও ধর্ষণের বিচার মাফ চাইলে শেষ হয়ে যায় না। এসব বড় বড় মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার হতে হবে। এসব স্বাধীনতা বিরোধীরা এখন স্বাধীনতাকে অস্বীকার করছে, একটি দেশ স্বাধীন একবারই হয় ২৪ একটি স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে মাত্র। চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।
রাজাকার আল বদর আলশামস যদি তখন সংঘটিত না হত এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ না দেওয়া হতো তাহলে স্বাধীনতা যুদ্ধে আমাদের এত সংখ্যক লোক হত্যার শিকার হত না। রবিবার (২৪ নভেম্বর) সকালে চান্দিনা মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভায় এলডিপি মহাসচিব একথাগুলো বলেন।
এসময় তিনি দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান , সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু,যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটি এম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ,দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো: ইয়াছিন আরাফাত, সহ: সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো: আনোয়ার পারভেজ শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো.আবুল খায়ের,সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ, দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো: সাদ্দম হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম,আইন বিষক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটি এম এমদাদুল ইসলাম, প্রেস ক্লাব সদস্য ও দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহামান আনাছ, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো: মোশারফ হোসেন, জনদৃষ্টি টোয়েন্টিফোর প্রতিনিধি ইব্রাহিম তাহসান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...