...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Nov 2025, 7:50 PM

...
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত News Image

ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ হারের পথে ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২ উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত। শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ৫২২ রান। যেটা তাড়া করা বাস্তবসম্মত নয়। একটাই পথ, ম্যাচ বাঁচানোর চেষ্টা করা। পঞ্চম দিন পুরোটা কাটিয়ে দেওয়া। বাকি ৮ উইকেট নিয়ে কি ভারত সেটা পারবে?  যা কিনা ভীষণ কঠিন। এর আগে ত্রিস্তান স্টাবসের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু দলীয় ২৬০ রানের মাথায় স্টাবস বোল্ড হয়ে গেলেন রবিন্দ্র জাদেজার বলে। নামের পামে তখন ১৮০ বলে ৯৪ রান। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হয়ে গেলেন তিনি। টেম্বা বাভুমাও আর অপেক্ষা করলেন না। ভারতকে হারানোর মতো স্কোরবোর্ডে যথেষ্ট রান জমা হয়ে গেছে। সুতরাং, ভারতকে চ্যালেঞ্জটা এবার জানানো যায়। কারণ জিততে চাইলে আর বেশি সময় নষ্ট করাও ঠিক হবে না। এ কারণে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রানেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিলো ২৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে যোগ হলো আরও ২৬০ রান। সুতরাং, সব মিলিয়ে ৫৪৮ রানের বিশাল লিড দাঁড়িয়ে গেলো প্রোটিয়াদের। এমনিতে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টেস্টে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্যভাবে ৩০ রানের ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানও তাড়া করতে পারেনি ভারত। অলআউট হয়েছিল ৯৩ রানে। এবার গুয়াহাটি টেস্টেও হারের মুখে ভারতীয়রা। এই টেস্ট যদি তারা হেরে যায়, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে রিশাভ পান্তদের। যদিও চতুর্থ ইনিংসে জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলিংয়ে দিশেহারা ভারত। মার্কো জানসেন ও সাইমন হারমারের তোপের মুখে আউট হয়ে গেছেন জসস্বি জয়সওয়াল ও লোকেশ রাহুল। রান উঠেছে ২১। তৃতীয় দিন শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে তুলেছিলো ২৬ রান। চতুর্থ দিন ব্যাট করতে নেমে খুব বেশি এগুতে পারেনি এই জুটি। ২৯ রান করে জাদেজার বলে বোল্ড হন এইডেন মারক্রাম। ৩৫ রান করেন রায়ান রিকেলটন। টেম্বা বাভুমা ৩ রান করে আউট হলেও ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি হাল ধরেন। জর্জিও ৪৯ রান করে আউট হন। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি। ৯৪ রান করে তো সবার শেষে আউট হন স্টাবসই। উইয়ান মুলডার অপরাজিত থাকেন ৩৫ রানে। রবিন্দ্র জাদেজা একাই নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে সেনুরান মুথুসামির ১০৯ ও মার্কো ইয়ানসেনের ৯৩ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছিল ৪৮৯ রান। জবাব দিতে নেমে মার্কোন জানসেনের বোলিং তোপে পড়ে ২০১ রানে অলআউট হয় ভারত। ৬ উইকেট নেন জানসেন। ৩টি নেন সাইমন হারমার। ৫৮ রান করেন জসস্বি জয়সওয়াল।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir