...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 25 Nov 2025, 4:16 PM

...
বিএনপির ৩০০ আসনে প্রার্থী এ মাসে, বাদের শঙ্কায় অনেকে News Image

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত করা হচ্ছে নতুনদের। ২৫ থেকে ৩০টি আসনে এই পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে মনোনয়নভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে লবিং-তদবির থেকে শুরু করে নিজ এলাকায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ চালাচ্ছেন দেদার। আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে গঠিত দলীয় টিমের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘোষিত আসনগুলোতে প্রার্থী বদলের একক এখতিয়ার বিএনপির হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের। দলের নীতিনির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাঁদের মধ্য থেকে নতুনভাবে যুক্ত হতে পারেন ১০ থেকে ১২ জন। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হবেন কমপক্ষে ২০ জন। নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলীয় প্রার্থীর সম্ভাব্য তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা। চূড়ান্ত তালিকা নয়। এই তালিকার যে কোনো নাম কিংবা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। বেশ কয়েকটি আসনে যোগ্য প্রার্থী বাদ পড়তে পারেন। হাইকমান্ড সেটি বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তবে যেসব আসনে বঞ্চিতদের মধ্যে কিছুটা ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টি হয়েছে, সেখানে তা নিরসনের চেষ্টা চলছে। শিগগিরই এসব সমাধান হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে।

দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ছিলেন- এমন নেতাদের প্রার্থী দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ডের কাছে আবেদন করা হয়েছে। বেশ কিছু আসনের মনোনয়নপ্রত্যাশী নেতারা এই আবেদন জানিয়েছেন।

তা ছাড়া চট্টগ্রাম-৪ ও ১৬, সিলেট-৬, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও ৩, গাইবান্ধা-৪, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, কুড়িগ্রাম-২, নোয়াখালী-৫, নীলফামারী-৪, দিনাজপুর-২, হবিগঞ্জ-৪, জয়পুরহাট-১ ও ২, ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১, মুন্সিগঞ্জ-২, কুমিল্লা-৫, ৬ ও ১০, চাঁদপুর-২, রাজশাহী-৪ ও ৫, রাজবাড়ী-২, নওগাঁ-১, ৩ ও ৪, পাবনা-৪, মৌলভীবাজার-২ আসনসহ আরও কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে।

সাম্প্রতিক ঘোষিত তালিকায় দলটির অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম নেই। এর মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবির, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir