প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:27 PM
বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার আশপাশের দোকান সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে (এলপি) গ্যাসের সিলিন্ডার ও জ্বালানি তেল অকটেন, পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। এসব দোকানের বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা নেই। এতে দিন দিন দুর্ঘটনার আশঙ্কায় আছেন এলাকাবাসী। উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ও এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার রাস্তার পাশের দোকানে, পাড়া মহল্লার মোড়সহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার জ্বালানি তেলসহ নানা দাহ্য পদার্থ। খোলা বাজারের বিভিন্ন দোকানে দু’ই এক লিটার অথবা আধা লিটার ওজনের প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে সাজিয়ে রাখা হয়েছে। যাতে করে যে কেউ ইচ্ছা করলেই পছন্দ মত বোতলভর্তি পেট্রল কিনতে পারেন।
বুড়িচং উপজেলার শংকুচাইল, বারেশ্বর চৌমুহনী, ছয়গ্রাম, কালীকাপুর, ফকির বাজার, ভরাসার, খাড়াতাইয়া গাজীপুর, বুড়িচং সদর, গোবিন্দুর, ময়নামতি সাবের বাজার, দেবপুর, ভারেল্লা, কংশনগর, নিমসার বাজার এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ, চান্দলা,শশীদল, ষাটশালা, ব্রাহ্মণপাড়া সদরসহ দুই উপজেলার পাড়া মহল্লার মুদি দোকানে দেদারছে বিক্রয় হচ্ছে গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ।
শুধু তাই নয়, দোকানের সামনে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি ও রোদের মধ্যে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার পেট্রোলসহ নানা দাহ্য পদার্থ হরহামেশাই বিক্রয় করতে দেখা গেছে। দু’একটি ডিলার ছাড়া স্থায়ী বা উঠতি দোকানে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতা-সংক্রান্ত লাইলেন্স নিরাপত্তা সরঞ্জামসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার নেই। বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা থাকা বাধ্যতামূলক হলেও এসব দোকানে সরকারি নিয়ম নিতির কোনো তোয়াক্কা নেই। দেদারসে বিক্রয় হচ্ছে এসব দাহ্য পদার্থ। এতে করে যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।এ বিষয়ে স্থানীয় অনেকেই জানান, এ উপজেলার বিভিন্ন দোকানে খোলা আকাশের নিচে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ বিক্রির সংখ্যা বেড়েই চলেছে। অনেকে কোমল পানীয়র বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি করছেন। অনুমোদনহীন এসব দোকানের কারণে প্বার্শবর্তী দোকানদার ও সাধারণ জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস সিলিন্ডার বিক্রেতা বলেন, ‘আমরা ছোট ব্যবসায়ী। সারাদিনে দু-একটা সিলিন্ডার বিক্রি করি। এ আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। লোকজনের চাহিদা থাকায় ডিলারদের কাজ থেকে গ্যাস সিলিন্ডার এনে বিক্রি করি।’বুড়িচং-ব্রাহ্মণপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার জানান, যাদের অনুমোদন আছে তারাই শুধু এলপি গ্যাস সিলিন্ডার পেট্রলসহ দাহ্য পদার্থ বিক্রয় করতে পারবেন। অন্যথায় আইনত দন্ডনীয় অপরাধ বলে বিবেচ্য হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...