প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:20 AM
দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুল আলম সামু
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা তিন নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সামসুল আলম সামু কে । আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ রেজাউল কাইয়ুম এবং সদস্য সচিব শফিউল আলম রায়হানের স্বাক্ষরিত প্যাডে এই তথ্য জানানো হয় ।
গত ২ সেপ্টেম্বর কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রেজাউল করিম এবং সদস্য সচিব শফিউল আলম রায়হান প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির পূর্বের সিদ্ধান্ত অনুসারে ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র কার্যক্রম সুচারু ভাবে সম্পাদনের স্বার্থে দলের দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম সামুকে ৩ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব দেওয়া হল আশা করি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দলকে আরো অধিকতার শক্তিশালী গতিশীল এবং সুসংগঠিত করতে সক্ষম হবেন ।
দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম সামু বলেন, আমাকে দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করায় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের প্রতি কৃতজ্ঞতা। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম সামু কে দায়িত্ব দেয়া হয়েছে। সে দলের ত্যাগী কর্মী ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...