প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Nov 2025, 8:38 PM
কুমিল্লায় নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলা থেকে বদলি হয়ে কুমিল্লার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন হয়েছেন বিসিএস (পুলিশ) ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান। পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও মাঠপর্যায়ের পুলিশিং দক্ষতার জন্য তিনি বাংলাদেশ পুলিশে একজন স্বীকৃত কর্মকর্তা হিসেবে পরিচিত। মোঃ আনিসুজ্জামান ২০২৫ সালের শুরুতে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনগণের সাথে পুলিশের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন। সম্প্রতি তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (ইচঝঅ) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন এসপি হিসেবে কুমিল্লায় তার যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার দিকে তিনি বিশেষ নজর দেবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) রাশেদুল হক জানান, আজ বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন পুলিশ সুপার মহোদয় কবে নাগাদ কুমিল্লার দায়িত্ব গ্রহণ করবেন এখন তা নিশ্চিত করে জানানো যাচ্ছে না।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার এবং বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...