প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:33 AM
লালমাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
কাজী ইয়াকুব আলী নিমেল
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন। পরে মেলা চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক প্রমুখ। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, কবুতর, ও মুরগী, বিদেশী জাতের কুকুর (জার্মান শেফার্ড) রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, প্রাণিসম্পদ হল প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণীগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণীগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...