প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2026, 10:26 AM
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সিলেট মহাসড়কের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। মিনহার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
ওসি মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শুনেছি, দুর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘটেছে। খবর পেয়ে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
পুলিশ জানায়, মিনহা তার মা মা জুলেখা আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানিও ছিল। চিকিৎসা শেষে তারা অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় অটোরিকশা থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিলেন।
এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ওসি মনিরুজ্জামান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...
রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল সাব-ইন্সপেক্টর রেজওয়ান এ...